ওজন কমাতে সাহায্য করে
প্রোটিন, আঁশ, বিভিন্ন ধরণের ভিটামিন এবং ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় তোকমার বীজে। তোকমা গ্রহণের ফলে ক্ষুধাভাব কমে যায় অনেকটা। যার ফলাফল স্বরূপ ওজন চলে আসে নিয়ন্ত্রণের মাঝে। যেহেতু তোকমাতে রয়েছে প্রচুর পরিমাণে খাদ্য আঁশ, যা পেট ভরা ভাব তৈরি করে থাকে। এর ফলে অস্বাস্থ্যকর খাবার গ্রহণের প্রতি ইচ্ছা তৈরি হয় না।
সকালে অথবা বিকালের নাস্তায় তোকমা খাওয়ার ফলে শরীর তার প্রয়োজনীয় ক্যালোরি পায়। যার ফলে পেট ভরা থাকে এবং শরীরে শক্তি সঞ্চিত হয়। এছাড়াও, নাস্তা হিসেবে তোকমা খাওয়ার ফলে স্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যাস গড়ে ওঠে।
ঠাণ্ডা-কাশির সমস্যা দূর করতে
পার্সিয়ান হার্বাল মেডিসিন বিশেষজ্ঞরা প্রায় একশ বছর ধরে একদম সাধারণ ঠাণ্ডা-কাশির সমস্যা থেকে শুরু করে শ্বাসকষ্টের মতো গুরুত্বর সমস্যার ক্ষেত্রেও তোকমা ব্যবহার করে আসছেন। তোকমা বীজে রয়েছে অ্যান্টি-স্পাজমোডিক প্রভাব। যা উক্ত সমস্যার দূর করতে কার্যকরী। তোকমাতে থাকে অ্যান্টি-ফাইরেটিক জ্বর কমাতে সাহায্য করে থাকে।
তোকমাতে রয়েছে কেমোপ্রিভেন্টিভ উপাদান সমূহ
তোকমা বীজে রয়েছে উচ্চ মাত্রায় লাইনলিক অ্যাসিড এবং ফ্যাটি অ্যাসিড সমূহ। এর অ্যান্টিঅক্সিডেন্ট কার্যক্রম কেমোপ্রভেন্টিভ হিসেবে কাজ করা। টিউমারযুক্ত ইঁদুরদের উপরে একটি গবেষণায় করা হয়। যেটা থেকে দেখা যায়, তোকমা গ্রহনাকারী ইঁদুর তুলনা মুলকভাবে বেশী দিন বেঁচে থাকে এবং তাদের টিউমারের বৃদ্ধির গতি কমে যায় অনেকখানি।
Comments
Post a Comment